1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

নওগাঁয় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৮৮ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁয় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) বিকেলে শহরের কেডির মোড়স্থ দলীয় কার্যালয়ে নওগাঁ জেলা বিএনপি কর্মসূচি সফল করার লক্ষ্যে এই সভার আয়োজন করে।

নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু ও শফিউল আজম ভিপি রানা, সদর উপজেলা বিএনপি সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, পৌর বিএনপি সভাপতি ডা. মিজানুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কামাল আহমেদ, জেলা শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, জেলা ছাত্রদল সদস্য সচিব তাজুল ইসলাম তাজ ও যুগ্ম-আহ্বায়ক আলামিন বাদশা।

উক্ত প্রস্তুতি সভায় জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost