
পাহাড়ে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য সেনাবাহিনীর দীঘিনালা জোন কর্তৃক কারিগরি প্রশিক্ষন প্রদান।
সোমবার(২৪ আগস্ট) বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের ৪ই বেংগলের আয়োজনে খাগড়াছড়ি দিঘিনালা উপজেলার দূর্গম পাহাড়ি এলাকার ৫ টি ইউনিয়নের ৩৬ জন বেকার যুবকদেরকে, আত্ম কর্মসংস্থান সৃস্টির লক্ষ্যে তিন সপ্তাহ ব্যাপি দুটি কোর্স, মেকানিক্যাল এন্ড রিপিয়ার ও ইলেক্টিক্যাল এন্ড মোবাইল রিপিয়ার কারিগরি প্রশিক্ষন কর্মশালা শুরু করা হয়েছে। প্রশিক্ষণার্থীদের যাতায়াত খরচ ও প্রয়োজনীয় প্রশিক্ষণের বিভিন্ন দ্রব্য সামগ্রী সেনাবাহিনী দিঘিনালা জোন কর্তৃক বিনামূল্যে সরবারহ করা হয়। উক্ত কারিগরি প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের, দিঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ, পিএসসি।
মেকানিক্যাল ট্রেডে মো সাইফুল ইসলাম রুবেল, ইলেক্টিক্যাল ট্রেডে মো: জাবেদ হোসেন ও মোবাইল রিপিয়ার ট্রেডে মো রিপন প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষন প্রদান করবেন।
Leave a Reply