1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ছাত্রের মাদক সেবনের ভিডিও ফেসবুকে, মাদরাসা শিক্ষার্থী বহিষ্কার 

 কুড়িগ্রাম প্রতিনিধি 
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২০ বার পঠিত
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক সেবন ও সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার অভিযোগে এক শিক্ষার্থীকে মাদ্রাসা থেকে বহিষ্কার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ওই মাদরাসা ছাত্রকে বহিষ্কার করেছে মাদরাসা কতৃপক্ষ। এর আগে গত কয়েকদিন আগে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, উপজেলার বড়লই  দ্বিমুখী দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর  ছাত্র  আবু সায়েদের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষের নজরে আসে। পরে বিষয়টি নিয়ে খোঁজখবর ও যাচাই-বাছাই করে কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীর বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।বহিষ্কৃত ওই শিক্ষার্থী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই এলাকার  রেজাউল ইসলামের ছেলে।
স্থানীয় আতিকুর রহমান, আতাউর রহমান খন্দকার  ও মিল্টন জানান, মাদক সেবন ও ফেসবুকে মাদক সেবনের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় বড়লই  দ্বিমুখী দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে  আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। সেই সঙ্গে  মাদক প্রতিরোধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান করছি। যাতে করে আমাদের তরুণ প্রজন্মরা মাদকের দিকে ঝুঁকে না যায়।
বহিষ্কৃত শিক্ষার্থী আবু সায়েদের বাবা রেজাউল ইসলাম জানান, আমার ছেলে অপরাধ করেছে মাদক সেবন করছে। যার শাস্তি হিসেবে তাকে মাদ্রাসা কর্তৃপক্ষ বহিষ্কার করেছে। এখানে আমার বলার কিছু নেই।
বড়লই দ্বিমুখী  দাখিল মাদ্রাসার সুপার নুরুল ইসলাম সরকার বলেন, প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে মাদকসহ যেকোনো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ওই শিক্ষার্থীকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost