1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

দেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশ

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পঠিত

নওগাঁর রাণীনগরে ৫টি গরু উদ্ধারসহ ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত এক মাসে উদ্ধার করা ৫গরুর মালিক না পাওয়ায় লালন-পালনসহ চরম বিপাকে পরেছে থানাপুলিশ। কিন্তু রাণীনগর থেকে চুরি যাওয়া ৩গরুর হদিস দেড় মাসেও মেলাতে না পারায় চরম হতাশায় পরেছেন ভুক্তভোগী পরিবার। মামলার তদন্ত কর্মকর্তা বলছেন,চুরি যাওয়া গরু উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।
জানাগেছে, গত ৯জুলাই রাতে উপজেলার গোনা দিঘীরপার গ্রামের মফেল সরদারের ছেলে খোকন সরদারের গোয়াল ঘরের তালা কেটে ৩টি গরু চুরির ঘটনা ঘটে। এঘটনায় খোকন সরদার বাদী হয়ে ১২জুলাই থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গত ১৬জুলাই অভিযান চালিয়ে আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের আসলাম আলী (৪৩) কে গ্রেফতার করে। এর পর আসলামের দেয়া তথ্য মতে,গত ২২জুলাই আদমদীঘি উপজেলার কোমল দোগাছী গ্রামের গোলাম রাব্বানী (৩৯),নাটোরের সিংড়া উপজেলার বড় বারুই গ্রামের সুচন্দা রাজ বংশি (২৭), একই উপজেলার হাটতাজপুর গ্রামের সুজীত ওরফে অজিত চন্দ্র হালদার (৪০) কে গ্রেফতার করে।
এসময় অজিতের বাড়ী থেকে ৫টি গরু উদ্ধার করে পুলিশ। তবে উদ্ধার গরুগুলো থানায় আনার পর খোকন সরদারকে দেখালে গরুগুলো তাদের নয় বলে জানায়। এরপর গত ২৯জুলাই আবারো অভিযান চালিয়ে ময়মনসিং জেলার নান্দাইল উপজেলার আতারামপুর গ্রামের হাবিবুর রহমান (৪২) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের ফেরদৌস সরদার(২৭) কে গ্রেফতার করা হয়।
গরুর মালিক খোকনের স্ত্রী রুপালী আক্তার বলেন,গত দেড় মাস হয়ে গেল পুলিশ এখনো আমাদের গরু গুলো উদ্ধার করতে পারেনি। যে গরুগুলো উদ্ধার করে নিয়ে এসেছে সেগুলো আমাদের না।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল্লাহ বলেন,গ্রেফতার আসলামের দেয়া তথ্যমতে অজিতের বাড়ী থেকে ৫টি চোরাই গরু উদ্ধারসহ আরো ৬জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের দেয়া তথ্যমতে,অজিতের ওই বাড়ীতে ১৬টি চোরাই গরু থাকার কথা ছিল। কিন্তু আমরা সেখানে অভিযান চালিয়ে ৫টি গরু পেয়েছি। তবে উদ্ধারের পর খোকনকে গরুগুলো দেখালে এই গরুগুলো তার নয় বলে জানান। এক্ষেত্রে উদ্ধার গরুগুলোর মালিকের সন্ধান এবং চুরি যাওয়া ৩গরু উদ্ধারের চেষ্টা চলছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,চুরি যাওয়া গরু উদ্ধারে চেষ্টা চলছে। এছাড়া উদ্ধার ৫টি গরুর মালিকের সন্ধান করা হচ্ছে। যদি মালিক না পাওয়া যায় তবে আইনগত প্রক্রিয়া অনুযায়ী নিলামে বিক্রি করা হবে। তিনি আরো বলেন,উদ্ধার ৫গরুর মধ্যে একটি গরু ইতি মধ্যে বাচ্চা দিয়েছে। প্রতিদিন গরুগুলোর খাবার এবং পরিচর্জা নিয়ে চরম বিপাকে পরেছেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost