
নওগাঁর ধামইরহাটে পানিতে ডুবে জিসান (১০) ও তাহমিদ (৮) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত জিসান ধামইরহাট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. তৌহিদুল ইসলামের ছেলে এবং তাহমিদ একই উপজেলার রসপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায় বাড়ির পাশের আত্রাই নদীতে বৃহস্পতিবার দুপুর বারোটায় মাছ ধরতে যায়। দেড় ঘন্টা পেরিয়ে গেলেও বাড়ি ফিরে আসে না। খুঁজতে গিয়ে দেখে তারা নদীর পানিতে ভেসে আসে।পরে এলাকাবাসী দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ধামুরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
Leave a Reply