1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

নওগাঁ জেলা প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পঠিত

নওগাঁ জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রেস ক্লাবের সদ্য বিদায়ী কমিটির সভাপতি ও নবনির্বাচিত কমিটির কার্যনির্বাহী সদস্য এ এস এম রায়হান আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত কমিটির সহসভাপতি বেলায়েত হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু ও খায়রুল আলম গোল্ডেন, নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম আ আল কাফি তুহিন, নওগাঁ পৌর বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক দিদারুল আলম রতন।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবির উদ্দিন ও শেখ আনোয়ার হোসেন এবং নবনির্বাচিত কমিটির সভাপতি সাদেকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমানুষের কথা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্য, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost