1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে ধানখেতে ফসল নিধন ওষুধ ছিটিয়ে ৫০ হাজার টাকার ক্ষতির অভিযোগ

উজ্জল হক প্রধান, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২১ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ববিরোধের জেরে ৪৭ শতক জমির আমন ধানক্ষেতে ফসল নিধনকারী ওষুধ ছিটিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. আবু বাশার চৌধুরী (৫২)।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কামদিয়া ইউনিয়নের কামদিয়া গ্রামের বাসিন্দা আবু বাশার চৌধুরীর সঙ্গে জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে অভিযুক্তদের পূর্ববিরোধ চলে আসছিল। চলতি আমন মৌসুমে তিনি পুঁইয়াগাড়ী মৌজায় তাঁর স্বত্ব-দখলীয় ৪৭ শতক জমিতে ধানের চারা রোপণ করে পরিচর্যা করছিলেন।
অভিযোগে বলা হয়, শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে পূর্বশত্রুতার জেরে অভিযুক্তরা ওই জমিতে অ্যারোক্সোন/গ্রামোক্সোন জাতীয় ফসল নিধনকারী ওষুধ স্প্রে করে। এতে জমির ধান নষ্ট হয়ে যায়। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে জমিতে গিয়ে আবু বাশার দেখতে পান, তাঁর জমির প্রায় পুরো ধানগাছ মারা গেছে।
পরে বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মারধর, খুন-জখম এবং জমি দখলের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মোস্তফা মন্ডল ও হায়রুল মন্ডলসহ স্থানীয় কয়েকজনকে সাক্ষী করা হয়েছে। ক্ষতিগ্রস্ত জমিটি গোবিন্দগঞ্জ উপজেলার পুঁইয়াগাড়ী মৌজার জে.এল নং-১০, খতিয়ান নং-১৭০, দাগ নং-১৮৩-এ অবস্থিত। ওই দাগে মোট ৬৮ শতক জমির মধ্যে ৪৭ শতক জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, “অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি শনিবার (২৯ আগস্ট) থানায় লিখিতভাবে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost