1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

কাজী আনিছুর রহমান,রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২০ বার পঠিত

নওগাঁর রাণীনগরে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে সিহাব মুন্সি (১৯) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত সিহাব মুন্সি উপজেলার খট্টেশ্বর মুন্সীপাড়া এলাকার সিরাজ মুন্সির ছেলে।
শনিবার রাত সাড়ে ৯ টায় মাদকবিরোধী অভিযান চালিয়ে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশ থেকে ২ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল হাসান।​আটকের পর মাদক সেবনের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সিহাবকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।​উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন। সমাজ থেকে মাদক নির্মূলে সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost