
কুড়িগ্রামের চিলমারীতে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা/অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা এগারোটায় থানাহাট ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে প্রতিষ্ঠানির মাঠে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম মোখলেছুর রহমান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রবিউল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক নুর আলম মুকুল, বিদ্যালয়টির দাতা সদস্য আলহাজ্ব একেএম নুর -ই- ইসলাম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার মোঃ সাহেদুল ইসলাম ও মিঠুন বর্মন প্রমুখ।
সংবর্ধনা ও মা/অভিভাবক সমাবেশে প্রায় পাঁচ শতাধিক অভিভাবক অংশগ্রহন করেন।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
Leave a Reply