1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

কচাকাটায় উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাগেশ্বরী প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কেদার ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

​কর্মসূচির শুরুতে কেদার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি কচাকাটা বাসস্ট্যান্ডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান তোলা ব্যাপারী।

​আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেদার ইউনিয়ন যুবদলের মোঃ আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আনিছুর রহমান আনিস এবং ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল ইসলাম মজনু।

​আলোচনা সভায় নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠা, দলের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, সাংগঠনিক শক্তিবৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন। বক্তারা আগামী দিনে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

​সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

​অনুষ্ঠানে কেদার ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost