1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

নজরুল বর্ষ উপলক্ষে নীলফামারীতে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নাসির উদ্দিন শাহ মিলন,নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

নীলফামারী:নজরুল বর্ষ উপলক্ষে নীলফামারীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম এবং জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফা প্রধান হক বাচ্চু প্রমুখ।
জেলা শিল্পকলা একাডেমীর সিনিয়র প্রশিক্ষক তাসনিম ফৌজিয়া ওপেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু।
এসময় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুলের সৃষ্টিকর্ম শুধু সাহিত্য ও সংগীতের মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁর লেখনীতে অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্য ও মানবতার শক্তিশালী বার্তা রয়েছে।
নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ও মূল্যবোধ ছড়িয়ে দিতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও বক্তারা আশা প্রকাশ করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক, জেলা জাসাসের আহ্বায়ক আসলাম হায়াত মিল্টনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost