1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

নীলফামারীতে প্রকৌশলীদের আলোচনা সভা ‘দেশের উন্নয়নে প্রকৌশলীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে’

নাসির উদ্দিন শাহ মিলন,নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পঠিত

দেশের অবকাঠামোগত উন্নয়ন ও টেকসই পরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। নীলফামারীতে স্থানীয় প্রকৌশলীদের আয়োজনে ‘প্রকৌশলীদের আলোচনা সভা-২০২৬’-এ এ আহ্বান জানানো হয়।
সোমবার (৩১ আগস্ট) নীলফামারী সার্কিট হাউজে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন শহীদ জিয়া পরিষদ, নীলফামারীর সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।
আলোচনায় প্রকৌশলীদের পেশাগত দায়িত্ব ও মর্যাদা, দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে প্রকৌশলীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, একটি দেশের টেকসই উন্নয়নের জন্য দক্ষ প্রকৌশলী ও পরিকল্পিত অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি, গুণগত মান এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে প্রকৌশলীদের পেশাগত দক্ষতা ও নৈতিক দায়িত্ববোধ আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন বলেন, প্রকৌশলীরা শুধু অবকাঠামো নির্মাণের সঙ্গে যুক্ত নন; দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নেও তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দক্ষতা, সততা ও পেশাগত দায়িত্বশীলতার মাধ্যমে প্রকৌশলীরা দেশ ও মানুষের কল্যাণে আরও বড় অবদান রাখতে পারেন।
সভায় স্থানীয় প্রকৌশলীরা নিজেদের পেশাগত বিভিন্ন বিষয় ও সমস্যা তুলে ধরেন এবং ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় প্রকৌশলীদের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost