
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ জনসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আজ সকাল ১১ টায় নওজোয়ান মাঠে সাধারণ মানুষের মাঝে খাবার, বিশুদ্ধ পানীয় এবং ওরস্যালাইন বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌর বিএনপির সভাপতি সহ: অধ্যাপক ডাক্তার শেখ মিজানুর রহমান মিজান। কর্মসূচি উদ্বোধন ও বক্তব্য প্রদানকালে তিনি দলীয় ঐতিহ্য ও নিজের রাজনৈতিক স্মৃতির কথা স্মরণ করেন। প্রধান অতিথি বলেন, “আমি যেহেতু ছাত্রদলের রাজনীতি থেকে উঠে এসেছি, তাই ছাত্রদলের যেকোনো অনুষ্ঠান দেখলে বা শুনলেই সেখানে যোগ দেওয়ার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে। তরুণ ও ছাত্র সমাজই দল এবং দেশের মূল চালিকাশক্তি।”আমাকে অতিথি করায় তোমাদের ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে ছাত্রদল, বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে দলের পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিতরণ কর্মসূচিতে এলাকার পথচারী ও সাধারণ মানুষের ব্যাপক সাড়া দেখা যায়।
Leave a Reply