
নওগাঁ সদর উপজেলার বকুলতলা মোড় এলাকায় মাদক সেবনের অপরাধে তিন জন ব্যক্তিকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ এ অভিযান পরিচালনা করে জরিমানা ও দণ্ড প্রদান করেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আমিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বকুলতলা মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ওই তিন ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নূরুল আমিন জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কোনো ছাড় দেওয়া হবে না।
Leave a Reply