1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

পলিথিন বন্ধে নীলফামারীতে শিক্ষার্থীদের সচেতনতামূলক সভা

নাসির উদ্দিন শাহ মিলন,নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

পলিথিন শপিং ব্যাগের ক্ষতিকর প্রভাব, প্লাস্টিক দূষণ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে নীলফামারীর ডিমলায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ডিমলার চাপানীহাটে অবস্থিত ব্রাইট ফিউচার মডেল স্কুল অ্যান্ড কলেজে এ সভার আয়োজন করে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়।
সভায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, নীলফামারীর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দীন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নীলফামারীর সহকারী পরিচালক মো. শামসুল আলম উপস্থিত ছিলেন।
সভায় পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন পলিথিন শপিং ব্যাগ ব্যবহারের ক্ষতিকর দিক, এর বিকল্প, প্লাস্টিক দূষণের প্রভাব এবং পরিবেশ ও মানবস্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব তুলে ধরেন।
বক্তারা বলেন, পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। মাটি ও পানি দূষণের পাশাপাশি জীববৈচিত্র্য ও মানবস্বাস্থ্যের ওপরও এর বিরূপ প্রভাব পড়ছে। পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধ করে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের আহ্বান জানান তাঁরা।
এ সময় শিক্ষার্থীদের পরিবেশ সুরক্ষায় করণীয়, প্লাস্টিক বর্জ্য কমানো এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যক্তি ও সমাজের দায়িত্ব সম্পর্কে সচেতন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost