1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে আবু জাফর সিদ্দিক এবং রফিকুল ইসলাম নামে দুইজন মাদক সেবিকে ২মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। একই সাথে আরো ৫০টাকা করে অর্থ দন্ড প্রদান করা হয়। সোমবার বিকেলে তাদেরকে এই সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন। দন্ডিতদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

নাবিলা ইয়াসমিন জানান,এদিন নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই তাজুল ইসলাম রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানে আসেন। এসময় তিনিসহ উপজেলার খট্রেশ্বর পুরাতন হাটখোলা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পশ্চিম বালুভরা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আবু জাফর সিদ্দিক এবং খট্রেশ্বর গ্রামের জহুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলামকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুইজনকে দুই মাসের করে বিনাশ্রম কারাদন্ড এবং একই সাথে আরো ৫০টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে আবু জাফর সিদ্দিক এবং রফিকুল ইসলাম নামে দুইজন মাদক সেবিকে ২মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। একই সাথে আরো ৫০টাকা করে অর্থ দন্ড প্রদান করা হয়। সোমবার বিকেলে তাদেরকে এই সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন। দন্ডিতদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
নাবিলা ইয়াসমিন জানান,এদিন নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই তাজুল ইসলাম রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানে আসেন। এসময় তিনিসহ উপজেলার খট্রেশ্বর পুরাতন হাটখোলা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পশ্চিম বালুভরা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আবু জাফর সিদ্দিক এবং খট্রেশ্বর গ্রামের জহুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলামকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুইজনকে দুই মাসের করে বিনাশ্রম কারাদন্ড এবং একই সাথে আরো ৫০টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost