1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা

উজ্জ্বল হক প্রধান, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

নবযোগদানকৃত গাইবান্ধার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. মো. মনিরুজ্জামানের গোবিন্দগঞ্জ উপজেলা পরিদর্শন উপলক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম, চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান এবং গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক ডা. মো. মনিরুজ্জামান গোবিন্দগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost