1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

রাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভা

কাজী আনিসুর রহমান, রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

নওগাঁর রাণীনগরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া একই সময়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এদিন বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‍্যালি বের করা হয়। এরপর র‍্যালির শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কেএইচএম ইফতে খারুল আলম,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জোনাব আলী,সহকারী শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। একই সময়ে রাণীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost