1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

নীলফামারীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাসির উদ্দিন শাহ মিলন,নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও পতাকা উত্তোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের পৌর বাজার এলাকায় বিএনপি কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেলের সভাপতিত্বে বক্তব্য দেন সহসভাপতি স্বপ্না আলমগীর, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, সাংগঠনিক সম্পাদক সীমা পারভীন ও সহদপ্তর সম্পাদক রোকসানা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন চড়াইখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির মোল্লা।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও মহিলা দলের দলীয় পতাকা উত্তোলন করা হয়। কর্মসূচিতে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সভাপতির বক্তব্যে তাসনিম ফৌজিয়া ওপেল বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশের উন্নয়নে দৃশ্যমান কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে বলেও তিনি দাবি করেন।
তিনি সরকারের বিরুদ্ধে অপপ্রচার রোধে মহিলা দলের নেতাকর্মীদের সতর্ক থাকার এবং সরকারের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost