1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

সপ্তপূর্ণা চাকমা’র  স্বপ্ন পূরনে দীঘিনালা জোনের সহযোগিতা প্রদান

সোহেল রানা, দিঘিনালা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করছে। পাহাড়ের দূর্গম এলাকায় শিক্ষা, চিকিৎসা যোগাযোগ ব্যবস্থা জীবনমান উন্নয়নেও কাজ করছে। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি দীঘিনালা  উপজেলায় উচ্চ শিক্ষা(বিএসসি ইন নার্সিং) পড়ুয়া সপ্তপূর্ণা চাকমার স্বপ্ম পূরণে বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা জোনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার ( ১১ সেপ্টম্বর) দীঘিনালা  জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আল আমিন এসইউপি পিএসসি নির্দেশনায় দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর গ্রামের বাসিন্দা সুমিত চাকমার মেয়ে সপ্তপূর্ণা চাকমার বাড়িতে উচ্চ শিক্ষা(বিএসসি ইন নার্সিং) পড়াশোনার জন্য দীঘিনালা জোন কর্তৃক আর্থিক অনুদান পৌঁছে দেয়া হয়।
জানা যায় সপ্তপর্ণা চাকমা ঢাকার একটি প্রাইভেট নার্সিং কলেজে অধ্যায়নরত আছে। পরিবাবের চার বোনের মধ্যে সে বড়। বাবার অভাব অনটনের সংসারে মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়া তার কষ্টসাধ্য হয়ে পড়ে। তার ধারাবাহিকতায় দীঘিনালা জোন তার পাশে দাড়ায়। উক্ত আর্থিক অনুদান পেয়ে সপ্তপর্ণা চাকমা এবং তার পরিবার বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost