1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

দীঘিনালায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সোহেল রানা, দিঘিনালা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি-বাঙালি ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে ‘সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে। দীঘিনালা জোনের উদ্যোগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে দীঘিনালা মিনি স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মশাররফ হোসেন, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, ৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, ২ নম্বর বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, উপজেলা বিএনপির সভাপতি সফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, পাহাড়ি-বাঙালি ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য সুদৃঢ় করার পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। খেলাধুলা তরুণদের মাদকাসক্তি ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্বোধনী ম্যাচে বাবুছড়া মহিলা একাদশের মুখোমুখি হয় বোয়ালখালী মহিলা একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বোয়ালখালী মহিলা একাদশকে ৫-০ গোলে পরাজিত করে জয় পায় বাবুছড়া মহিলা একাদশ। আয়োজক সূত্রে জানা গেছে, দীঘিনালা, বাঘাইছড়ি ও লংগদু উপজেলাসহ মোট চারটি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। খেলা শেষে বিজয়ী বাবুছড়া মহিলা একাদশের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, পিএসসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost