1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

পাহাড়ের পাড়ায় বিশুদ্ধ পানি পৌঁছে দিনে দীঘিনালায় বেসরকারি সংস্থান প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা

সোহেল রানা, দিঘিনালা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার Increasing Access to Improved WASH Services in Bangladesh (IWASH) ইউনিয়ন পর্যায়ে প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা করা হয়েছে।
মঙ্গলবার(১৫সেপ্টম্বর) সকাল সাড়ে ১০টায় বেসরকারি সংস্থা তৃনমূল উন্নয়ন সংস্থা বাস্তবায়নে
কবাখালী ইউনিয়ন পরিষদ হলরুমে বাংলাদেশে উন্নত ওয়াশ (IWASH) পরিষেবার সুযোগ বৃদ্ধি ইউনিয়ন পর্যায়ে প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা। বিশেষ অতিথি সভায় অংশগ্রহন করেন তৃণমূল উন্নয়ন সংস্থর প্রোগ্রাম ম্যানেজার ধনেশর দেওয়ান, হেলভেটাস বাংলাদেশ টেকনিক্যাল অফিসার,দীপ্তিময় চাকমা, কবাখালী ইউয়িন পরিষদ ৩নং ওয়ার্ড মেম্বার অমিয় বিকাশ চাকমা ৭,৮,৯ নং ওয়ার্ড মহিলা মেম্বার উজ্জলা চাকমা ১,২,৩ নং ওয়ার্ড মেম্বার সুপ্রীতি চাকমা, ৯নং ওয়ার্ড মেম্বার প্রনব চাকমা। charity; water এর অর্থায়নে আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা ÒHELVETAS Swiss Intercooperation Bangladesh”এর কারিগরি সহযোগীতায় ÒIWASHÓ শীর্ষক প্রকল্পটি তৃণমূল উন্নয়ন সংস্থা’র মাধ্যমে এপ্রিল ২০২৬ খ্রি: হতে অত্র উপজেলায় কার্যক্রম শুরু হয়েছে যা ডিসেম্বর ২০২৬ খ্রি: পর্যন্ত কার্যক্রম পরিচালনার মেয়াদ রয়েছে। প্রকল্পের আওতায় দীঘিনালা উপজেলায় বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে প্রকল্প বিষয়ে অবহিতকরণ এবং প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা গ্রহন করা হয়েছে। উপজেলার কবাখালী দীঘিনালা ইউনিয়নে নারিকেল বাগান এলাকায় পাইপড সিস্টেম-ডিপ বোরহোল টু সোলার পাওয়ার পাম্প, দূর্গম উচু পাহাড় শুকনাছড়া এলাকায় পাইপড সিস্টেম ট্রিটেট সারফেইজ ওয়াটার টু সোলার পাওয়ার পাম্প, মুসলিম পাড়া ও দক্ষিণ পুকুরঘাট এলাকায় পিউরিফিকেশন সিস্টেম- আর্সেনিক আইরণ রিমোভেল (এআাইআরপি), হাজাছড়া জোড়াব্রীজ উচ্চ বিদ্যালয় পানি সরবরাহ, স্কুল ওয়াশ ব্লক ও হাইজিন কর্ণার নির্মাণ সোলার অপারেটেড স্থাপন করা হবে। এতে করে দূর্গম পহাড়ের কমিউনিটি পর্যায় আর্সেনিক, আয়রন বিশুদ্ধ পান ও ব্যবহার করতে পারবে। এসব দূর্গম উচু পাহাড়ে শুকনো মৌসুম আসলে পানি জন্য হাহাকার পড়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost