
প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান “সভাপতি আব্দুল বাতেন” পরিচয় গোপন করে কুড়িগ্রাম জেলা আইনজীবী সহকারী মোহরার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জনসাধারণ ও মোহরার সদস্যদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বর্তমানে জজ কোর্ট চত্বর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, বেলগাছা ইউনিয়নের মৃত পনির উদ্দিনের ছেলে মোঃ আব্দুল বাতেন নিষিদ্ধ আওয়ামী লীগের বেলগাছা ইউনিয়নের একজন নির্বাচিত বর্তমান সভাপতি এবং বর্তমানেও তিনি দায়িত্ব পালন করে আসছেন। তিনি প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে জেলা আইনজীবী সহকারী মোহরার নির্বাচনে সভাপতি পদে অংশগ্রহণ করেছেন বলে অভিযোগ সকলের। তিনি আদালত চত্ত্বরের একজন অনিয়মিত মোহরার, যার কোন সেরেস্তা কিংবা আইনজীবী নেই। এবং তার নামে থানায় মামলা রয়েছে। কুড়িগ্রাম থানার মামলা নং-০৫, যার জি.আর.মামলা নং-১৪৪/২৫ ইং (কুড়িঃ), ধারা-১৪৩/১৪৭/১৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোর্ডের ৩৮ নং আসামী। তিনি আওয়ামী লীগের সদস্যদের নিয়ে প্রকাশ্যে মিটিং সহ নিষিদ্ধ কার্যক্রম করছেন কিন্তু পুলিশের কোন ভূমিকা না থাকায় সাধারণ মানুষের মাঝে এখন ক্ষোভ বিরাজ করছে। এবং সকলের মাঝে তীব্র উদ্বেগ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হয়ে কিভাবে মোহরার নির্বাচনে প্রার্থীর বৈধতা পায় এবং অংশগ্রহণ করে এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
Leave a Reply