1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শোরুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময়

নাসির উদ্দিন শাহ মিলন,নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

চুরি প্রতিরোধ ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে নীলফামারীতে জুয়েলার্স, মোবাইল ফোন শোরুমের মালিক ও বাজার কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নীলফামারী থানা প্রাঙ্গণে রংপুর রেঞ্জের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যবসাপ্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, রাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং কোনো ধরনের চুরি বা অপরাধ সংঘটিত হলে দ্রুত পুলিশকে অবহিত করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় পরিকল্পনায়

 

ছিলেন নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, পিপিএম-সেবা। উপস্থিত ছিলেন নীলফামারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেওয়ান সাহিন জামান এবং জুয়েলার্স মালিক সমিতির সভাপতি শাহজাহানসহ জুয়েলার্স, মোবাইল ফোন শোরুমের মালিক ও বাজার কমিটির প্রতিনিধিরা।
এ সময় চড়াইখোলা ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তা এসআই মনির হোসেন, সোনারায় ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তা এসআই মোতাউজ্জামান জামান এবং ইটাখোলা ইউনিয়নের বিট পুলিশ সেকেন্ড অফিসার মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
সভাটি পরিচালনা করেন সংশ্লিষ্ট বিট পুলিশ কর্মকর্তারা। বক্তারা ব্যবসায়ী ও পুলিশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং বাজার এলাকায় নিরাপত্তা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের নিরাপত্তা সংক্রান্ত যেকোনো সমস্যায় দ্রুত থানায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost