
সাজ্জাদ হোসেন সাজু, চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় “কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প”-এর আওতায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে ১০টি ফুটপাম্প ও ২৮টি হ্যান্ড স্প্রেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সুরাইয়া মমতাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব ইমরান বিন ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব এবং চরভদ্রাসন উপজেলার ৪ নং গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী। এছাড়াও স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক কৃষি উপকরণ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের পরিশ্রম কমানো সম্ভব। ফুটপাম্প ও হ্যান্ড স্প্রেয়ারের মতো উপকরণ কৃষকদের ফসল পরিচর্যা ও সেচ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং পুষ্টি ও খাদ্য নিরাপত্তা আরও জোরদার হবে।
কৃষকদের মাঝে এসব উপকরণ বিনামূল্যে বিতরণ সরকারের কৃষিবান্ধব উদ্যোগেরই অংশ বলে উল্লেখ করেন বক্তারা এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply