1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

কু‌ড়িগ্রা‌মের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের 

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩৪ বার পঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে নাজমুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৭ মে) দুপুর ১২টার দি‌কে উপজেলার ধরণীবাড়ী কিশামত মালতি বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল ইসলাম ওই এলাকার মোস্তফা মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) হা‌বিবুর রহমান লাভলু।
জানা গেছে, বৃহস্পতিবার নাজমুল ইসলাম ওই এলাকার প্রতিবেশী মমিনুল ইসলামের বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন। কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সাঈদ ইবনে সিদ্দিক বলেন, এই ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost