1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

রাণীনগরে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের যুবক গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২২ বার পঠিত

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে চতুর্থ শ্রেণী পড়ুয়া ১১ বছর বয়সি এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে| বৃহস্পতিবার রাতে শিশুর বাবা বাদী হয়ে এই মামলা দায়ের করেন| মামলার প্রেক্ষিতে রাতেই থানাপুলিশ অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে| গ্রেফতার যুবককে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে| এছাড়া শিশুকে শারীরিক পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে| যুবক আব্দুর রাজ্জাক উপজেলার ধোপাপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে|
দায়েরকৃত মামলার বরাদ দিয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, গত ২মে দুপুরে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে টিফিনের বিরতিতে বাড়িতে খাবার খেতে যায়| এরপর খাবার খেয়ে স্কুলে ফেরার পথে যুবক আব্দুর রাজ্জাক ওই শিশুকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে| পরে ওই শিশু বাড়ীতে গিয়ে পরিবারের লোকজনদের জানায়| এছাড়া শিশু অসুস্থ্য হয়ে পরলে তাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়| এর পর বৃহস্পতিবার রাতে শিশুর পরিবারের লোকজন থানায় এসে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন| মামলার প্রেক্ষিতে রাতেই আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে| পুলিশের এই কর্মকর্তা আরো জানান, গ্রেফতার রাজ্জাককে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে| এছাড়া শিশুর শারীরিক পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে|

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost