1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

নলিনের ছোট্ট সাদি নিখোঁজ সন্ধান চায় পরিবার, এলাকাজুড়ে উদ্বেগ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৪ বার পঠিত

মো: সাজিদ পিয়াল, টাংগাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নলিন এলাকার ১১ বছর বয়সী শিশু সাদিক জোয়াদ্দার নিখোঁজ হয়েছে। পরিবারের সদস্য ও স্বজনরা তাকে খুঁজে পেতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। নিখোঁজ সাদিককে সবাই “সাদি” নামে চেনে।পরিবার সূত্রে জানা গেছে, সাদি গোপালপুর উপজেলার নলিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। মাগরিবের নামাজের পর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায় সে। এরপর থেকে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।নিখোঁজের সময় সাদির পরনে ছিল একটি হাফ প্যান্ট। গায়ে কোনো জামা ছিল না এবং সে খালি পায়ে ছিল বলে জানিয়েছে পরিবার।সাদির বাবা নূরনবী জোয়াদ্দার জানান, ছেলেকে খুঁজে পেতে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের নিয়ে বিভিন্ন এলাকায় খোঁজ করা হচ্ছে। কিন্তু কোথাও তার সন্ধান মিলছে না। সন্তানকে ফিরে পেতে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের।এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। ছোট্ট সাদিকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে মানবিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।যদি কোনো সহৃদয় ব্যক্তি সাদির সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে—যোগাযোগ:
📞 01799-132658
📞 01646-377543
পরিবারের একটাই আকুতি— ছোট্ট সাদি যেন নিরাপদে আবার মায়ের বুকে ফিরে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost