1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

রৌমারীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রাথমিক শিক্ষক পরিবারের ফুলেল শুভেচ্ছা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৮ বার পঠিত

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আন্তরিকতার সাথে বরণ করে নিয়েছেন উপজেলার প্রাথমিক শিক্ষক পরিবার রৌমারী কুড়িগ্রাম। রবিবার ১০ মে বিকালের দিকে উপজেলা শিক্ষা অফিসে তাকে শুভেচ্ছা জানানো হয়।

প্রাথমিক শিক্ষক পরিবার রৌমারী, কুড়িগ্রামের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন। অনুষ্ঠানে নবাগত শিক্ষা কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রাথমিক শিক্ষক পরিবার রৌমারী কুড়িগ্রাম।

এসময় উপস্থিত ছিলেন সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল করিম, প্রাথমিক শিক্ষক পরিবার রৌমারী কুড়িগ্রামের সভাপতি আহসান হাবিব সাদা, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ তুহিন, সহ-সভাপতি আবু জাফর সিদ্দিক বুলবুল, মোঃ মিজানুর রহমান, মোছাঃ মনোয়ারা বেগম, মোছা মিশকাত জাহান মোঃ জনাব আলী,মোঃ ফজলুল হক মোঃ মিজানুর রহমান, মোঃ শফিকুল ইসলাম,মোঃ হাসানুজ্জামান, মোঃ আমিনুল ইসলাম, প্রমূখ।

প্রাথমিক শিক্ষক পরিবার এর সভাপতি আহসান হাবিব সাদা ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ তুহিন বলেন, নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই চৌধুরী মহোদয়ের দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও আন্তরিকতায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নতুন ভাবে গতি ফিরে আসবে। তাঁরা শিক্ষার মান উন্নয়ন, বিদ্যালয়ের পরিবেশ উন্নতকরণ এবং শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে এক হয়ে কাজ করবেন মর্মে অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, আব্দুল হাই চৌধুরী পূর্বে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় শিক্ষা কর্মকর্তা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। সেখানকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি এখন রৌমারী উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন মর্মে সকলকে আশ্বস্ত করেন।

নবাগত কর্মকর্তা তাঁর বক্তব্যের শেষে সকল শিক্ষককে ধন্যবাদ জানিয়ে বলেন, উপজেলার প্রাথমিক শিক্ষাকে আরও এগিয়ে নিতে তিনি শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করার দৃঢপ্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost