1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

টাঙ্গাইলের রাবনা বাইপাসে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১ চালক পলাতক

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৪ বার পঠিত

মো: সাজিদ পিয়াল,টাংগাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিমাই ঘোষ নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।
সোমবার (১১ মে) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতির একটি ট্রাক রাবনা বাইপাস এলাকায় একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন চালক নিমাই ঘোষ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করে।পুলিশ জানায়, ঘাতক ট্রাক ও পলাতক চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost