1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

টাঙ্গাইলের সাংবাদিক মির্জা শাকিল হৃদরোগে আক্রান্ত, ঢাকায় রেফার্ড

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩১ বার পঠিত

মো: সাজিদ পিয়াল,টাংগাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলে কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিক ও দ্য ডেইলি স্টার পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিল হৃদরোগে আক্রান্ত হয়েছেন। শনিবার (১০ মে) দিবাগত রাতে হঠাৎ তিনি বুকের তীব্র ব্যথা অনুভব করলে তাকে তাৎক্ষণিকভাবে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকার কোনো উন্নত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে ঢাকায় স্থানান্তরের প্রস্তুতি শুরু করেন।মির্জা শাকিলের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে টাঙ্গাইলের সাংবাদিক মহল, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন পেশাজীবী সংগঠন ও ব্যক্তিরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।এদিকে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও করুণা কামনা করা হয়েছে। মির্জা শাকিলের বন্ধু ও সহকর্মীরা জানান, তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় নিয়োজিত এবং এলাকায় একজন সাহসী ও নির্ভরযোগ্য সাংবাদিক হিসেবে পরিচিত।মহান আল্লাহর কাছে তাঁর আশু সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করা হয়েছে। তার পরিবার ও সহকর্মীরা তাঁর শয্যাপাশে রয়েছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost