1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে কুড়িগ্রামে প্রেস ব্রিফিং

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৯ বার পঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: 
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড, খালখনন, বৃক্ষরোপণ, নারীর ক্ষমতায়ন, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ কার্যক্রমের সুফল নিয়ে কুড়িগ্রামে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও তথ্য অধিদপ্তরের আয়োজনে বুধবার (১৩ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. নজির হোসেন।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রতিনিধি ইউনুছ আলী, সময় টেলিভিশনের প্রতিনিধি বাদশা সৈকত ও ডিবিসি নিউজের প্রতিনিধ  ওয়াহেদুজ্জামান তুহিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. নজির হোসেন বলেন, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের মানুষ স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী পাচ্ছেন। খালখনন ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিবেশ ও কৃষি ব্যবস্থাকে টেকসই করতে সহায়তা করছে। এছাঢ়া নারীর ক্ষমতায়ন, কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান এবং ক্ষুদ্র কৃষকদের কৃষি ঋণ মওকুফের মতো উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে। এসব কার্যক্রমের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর সমন্বিতভাবে কাজ করছে।
প্রেস ব্রিফিংয়ে বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের সুফল গণমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost