1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

দীঘিনালায় সেনাঅভিযানে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৩৫ বার পঠিত

মো সোহেল রানা, দীঘিনালা(খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার বাংগালীচান করুনা কারবারি পাড়া এলাকায় সেনাবাহিনীর দীঘিনালা জোন পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
দীঘিনালা জোন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসীদের সম্ভাব্য চলাচলের রুটে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনীর একটি টহল দল কৌশলগত অবস্থান গ্রহণ করলে ৩-৪ জন সন্দেহভাজন সন্ত্রাসী সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুর্গম পাহাড়ি এলাকা ও অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী গুলি ছোড়ে।
পরে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত ঘর ও গাছের ওপর নির্মিত একটি পর্যবেক্ষণ পোস্ট শনাক্ত করা হয়, যা সন্ত্রাসীদের অস্থায়ী আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে ৪টি দেশীয় তৈরি গাদা রাইফেল, ১টি দেশীয় তৈরি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৪৩টি পিলেট, প্রায় ১০০ গ্রাম গানপাউডার, ৭০ পিস ফ্লিম্যাট-৪০০ ঔষধ এবং ১টি টি-শার্ট উদ্ধার করা হয়।
দীঘিনালা জোন জানিয়েছে, পার্বত্য এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost