1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৯ বার পঠিত

নওগাঁয় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল বাংলা টিভি’ এক দশকে পর্দাপণ উৎসব পালিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২ টায় শহরের মুক্তির মোড় পার্ক ভিউ রেস্টুরেন্টের সেমিনার কক্ষে এর আয়োজন করেন নওগাঁ জেলা প্রতিনিধি আশরাফুল নয়ন।

আয়োজিত অনুষ্ঠানে নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ এর সভাপতিত্বে এবং রুপালী বাংলাদেশের প্রতিনিধি খোরশেদ আলম রাজুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলা টিভির নওগাঁ জেলা প্রতিনিধি আশরাফুল নয়ন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দেশ টিভির সাবেক অনুষ্ঠান প্রধান ও কথা সাহিত্যিক রবিউল করিম,
বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ মাসুদ হাসান তুহিন, চ্যানেল আই এর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক কায়েস উদ্দীন, জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক মোফাজ্জল হোসেন, জেলা বনবিট কর্মকর্তা শহিদুল ইসলাম রাঙ্গা, যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক শফিক ছোটন, চ্যানেল টুয়েন্টি ফোর নিজস্ব প্রতিবেদক হারুন অর রশিদ চৌধুরী, এখন টিভির প্রতিনিধি আব্বাস আলী প্রমূখ।

আলোচনা সভায় অতিথিরা , রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশি প্রবাসীদের দিয়ে কাজ করার বাংলা টিভির ভূয়সী প্রশংসা করেন। এছাড়া ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত বিকল্প চ্যানেল হিসেবে বাংলা টিভিকে যোগ্য প্রতিদ্বন্দী মনে করেন। পাশাপাশি বাংলা টিভির সাফল্য কামনা করে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost