1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

দীঘিনালা জোনের বৃহত্তম উদ্যেগ, ৬২জন ছানি পড়া রোগীর অপরেশন সম্পন্ন

মো: সোহেল রানা,দীঘিনালা(খাগড়াছড়ি) প্রতিনিধি,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৮ বার পঠিত

আত্নমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি দীঘিনালা জোনের উদ্যেগে দীঘিনালা উপজেলার অসহায় দু:স্থ চোখের ছানি পরা ৮৩জন রোগীকে চট্টগ্রামে অবস্থিত লায়ন্স ক্লাব অফ চিটাগং প্রোগেসিভ সাউথ উদ্যোগে চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে পঠানো হয়। হাসপাতাল চক্ষু ডাক্তারগন ৮৩জন রোগীকে পরীক্ষা নিরিক্ষা করে ৬২জন চোখের ছানি পরা রোগীকে বিনা খরচে তিনদিন রেখে চোখের ছানি অপরেশন করেন। রোগীদের চট্টগ্রামে যাওয়া আসা খরচ দীঘিনালা জোন বহনে সার্বিক সহয়োগীতা করেন। গত শনিবার জোনের উদ্যোগে দীঘিনালা উপজেলা থেকে ৮৩জন চোখের রোগীকে শান্তি পরিবহন গাড়ির মাধ্যমে চট্টগ্রাম লায়ন্স ক্লাব অফ চিটাগং প্রোগেসিভ সাউথ চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে পঠানো হয়। রোটারি ক্লাব অফ চিটাগং পোর্ট সিটি, রোটারি ক্লাব চিটাগং খুলশী সেন্ট্রাল, বীরমুক্তিযোদ্ধা মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন,লায়ন্স ক্লাব অফ চিটাগং প্রোগেসিভ সাউথ উদ্যোগে চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ধারা অপারেশন করা হয়। গতকাল সোমবার সন্ধ্যায় ৩দিনপর চোখের অপরেশন করা পর দীঘিনালা জোনের সামেন ৬২জন রেগীকে বিদায় হয়।
বোয়ালখালী ইউনিয়নের তুলাপড়ার বাসিন্দা কনকাবালা চাকমা(৬২), কবাখালী ইউনিয়নের জগৎদীশ কুমার চাকমা(৬৫) ও নিলা চাকমা বলেন, টাকা অভাবে চোখের ছানি অপরেশন করতে পারছিলা না, জোনের সেনাবহিনী সম্পূর্ন বিনা খরচে আমাদেরকে চট্টগ্রাম নিয়ে গিয়ে চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ধারা চোখের ছানি অপরেশন করেন। আমি দীঘিনালা জোনের সেনাবহিনীকে অনেক আর্শিবাদ করি।
দীঘিনালা জোন অধিনায়ক লে: কর্নেল মো: আল আমিন পিএসসি‘র পক্ষ থেকে জানানো হয়, এলাকার বয়স্ক বেশি ভাগ নারী-পুরুষ চোখের ছানি পরা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগতে থাকে। সেসব রোগীর কথা বিবেচনা করে দীঘিনালা জোনের পক্ষ থেকে চোখে ছানি পরা ৮৩জন রোগীকে চট্টগ্রামে পঠানো হয়। ৬২জন রোগীকে সফল ভাবে চোখের ছানি অপরেশন করে দীঘিনালা জোন সদরে আনা হয়। এই ধরেন মহতি উদ্যোগ ভবিষতেও অব্যহত থাকাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost