1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

নওগাঁয় প্রতিবেশীর আঘাতে বিএনপির সভাপতি হাসপাতালে

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫৩ বার পঠিত

নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের মাগুড়া গ্রামের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম শাহআলম বাচ্চু প্রতিবেশীর আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। খোলান ব্যাবহার কে কেন্দ্র করে এস এম শাহআলম বাচ্চু গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী লুৎফর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ১৯ মে সকাল ৯টায় একটি খোলান(আঙ্গিনা) ব্যাবহারের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে একই গ্রামের লুৎফর রহমান এর নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রহিদুল , শিহাব ,শখি, মিলে এস এম শাহআলম বাচ্চুর ওপর হামলা চালায়।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ জেলা হাসপাতালে নিয়ে যায়।বর্তমান সে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভুগী এস এম শাহআলম বাচ্চু কীর্তিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ।
স্থানীয় বাসিন্দা সিদ্দিক জানান, যে খোলান নিয়ে মারামারি হয় সে জায়গা মুলতঃ এস এম শাহআলম বাচ্চুর। মাঝেমধ্যেই লুৎফর রহমান ও তার পরিবার জোর করেই বাচ্চুর খোলান ব্যাবহার করতে চায় এ নিয়ে পুর্বে ও এক ধরনের মারামারির সৃষ্টি হয়েছিল। ঘটনার দিন লুৎফর রহমান বলেন ওকে মেরে ফেলো এই বলে কেউ বাশের কারইল ও দেশীয় অস্ত্র দিয়ে মারছে, কেউ আবার কিল ঘুষি মারছে ,কেউ গলা টিপে ধরেছে আমি এগিয়ে না আসলে এস এম শাহআলম বাচ্চুকে তারা মেরেই ফেলত।
একই গ্রামের ছানোয়ার হোসেন বিদ্যুৎ বলেন খড় শুকানোকে কেন্দ্র করে এস এম শাহআলম বাচ্চুকে একা পেয়ে লুৎফর রহমানসহ তিন চার জন মিলে বেধড়ক পেটন দেয় আগাতে গিয়ে আমার নিজের হাতেই প্রচন্ড আঘাত পাই।ওরা প্রচন্ড বেয়াদব তাদের বিচার হওয়া দরকার।
ভুক্তভুগী এস এম শাহআলম বাচ্চু জানান আমার জায়গায় আমি খড় শুকাতে দিয়েছি পাশে রাস্তা,রাস্তার দুই পাশে আমার জমি সেখানে তারা আমার খের জড়ো করে তাদের খের শুকাতে দিবে, এটা বাধা দিতে গেলে অনেক গালাগালি করে তার প্রতিবাদ করতে গেলে আমাকে লুৎফর রহমান , রহিদুল , শিহাব ,শখি, মিলে আমাকে মারার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করলে আমি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি, জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে । আমি এদের কঠিন শাস্তি দাবী করছি।
এসব অভিযোগের বিষয়ে সত্যতা স্বীকার করে রহিদুল বলেন খের শুকানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির ফাকে দাঁড়ি ধরে টানাটানি হয়েছে ।তবে মারামারি হয়নি।
নওগাঁ সদর থানার অফিসার্স ইনচার্জ মো: আসাদুজ্জামান বলেন এখন পর্যন্ত এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে এলাকায় বড় ধরনের সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost