1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

কুড়িগ্রামে কমিউনিটি ক্লিনিক শক্তিশালীকরণে ওয়ার্ল্ড ভিশনের অংশগ্রহনমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা

 কুড়িগ্রাম প্রতিনিধি 
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩৪ বার পঠিত

কুড়িগ্রামের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য, পুষ্টি ও সুপেয় জলের মান উন্নত, মা ও শিশুর মৃত্যুহার কমানো এবং টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সিভিএ কার্যক্রমের মাধ্যমে সরকারের সাথে যৌথভাবে মাঠপর্যায়ে কাজ করার জন্য কুড়িগ্রাম সদরে ১৭ টি কমিউনিটি ক্লিনিক তালিকা প্রকাশ করেন।

১৯ মে অভিনন্দন কনভেনশন সেন্টারে সিভিএ ওয়ার্কিং গ্রুপের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় এক অংশগ্রহনমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম এপি’র ম্যানেজার নীতা ফ্লোরা দাসের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস।
আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এপি’র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন, সদরে সকল ইউপি চেয়ারম্যান, কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ আরো অনেকেই।

এপি’র ম্যানেজার নীতা ফ্লোরা দাস বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন তৃণমূল পর্যায়ে মা ও শিশুর স্বাস্থ্য এবং পুষ্টি উন্নয়ন গর্ভবতী ও নবজাতক সেবা,
কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।
এসব কার্যক্রমে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost