1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সভা

 কুড়িগ্রাম প্রতিনিধি 
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩৫ বার পঠিত

কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ স্বাস্থ্য, নবজাতকের যত্ন ও টিকা এবং শিশু সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় স্টেক হোল্ডার ও সরকারি কর্মকর্তাদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ মে’২০২৬ইং (বুধবার) দুপুর ১১:০০ ঘটিকায় কুড়িগ্রাম খলিলগঞ্জ অভিনন্দন কনভেনশন সেন্টারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ আজিজুল হক এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুড়িগ্রামের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জয়ন্তী রানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাঁঠালবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম জাকির হোসেন, পাঁচগাছী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান খান, ইমাম তাজুল ইসলাম প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জল শিকদার, কমিউনিটি ফেসিলিটেটর মোঃ সাগর ইসলাম, মোঃ নাজমুল, মোঃ রোকন উদ দৌল্লা ও মোঃ খোরশেদুল ইসলাম। আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান এবং গর্ভবতী ও শিশুর মায়েদের যত্ন, নবজাতকের যত্ন ও টিকা এবং শিশু সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost