1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

চিলমারীতে এনজিও ফ্রেন্ডশিপ‘র উপজেলা পর্যায়ের প্রকল্প উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত

চিলমারী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৭৪ বার পঠিত

কুড়িগ্রামের চিলমারীতে এনজিও ফ্রেন্ডশিপ এর আয়োজনে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় নদী দ্বীপপুঞ্জে (চর) দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য সম্প্রদায় ভিত্তিক উপজেলা পর্যায়ের প্রকল্প উদ্বোধনী কর্মশালা ও প্রকল্প কর্মসূচির অবহিতকরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে ফ্রেন্ডশিপ সংস্থার রিজিয়নাল কো-অর্ডিনেটর মো, আব্দুস সালাম এর সভাপতিত্বে ও রিজিয়নাল ম্যানেজার মাহফুজার রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান।
অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাগরিকা কার্জি, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান রানা, শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রহমান, সাংবাদিক আলমগীর হোসাইন, হুমায়ুন কবির, তাইবুর রহমান সহ উপজেলা পর্যায়ের দপ্তর প্রধানগন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ফ্রেন্ডশিপ সংস্থার পরিচিতি, প্রকল্প পরিচিতি এবং প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট ধারনা প্রদান, প্রকল্পের কর্ম এলাকা, উল্লেখযোগ্য কার্যক্রম, কর্মকৌশল ও প্রত্যাশিত ফলাফল সম্পর্কে সুস্পষ্ট ধারনা প্রদান, প্রকল্পের প্রত্যক্ষ ও পরোক্ষ উপকারভোগী এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডার পরিচিতি, সম্পৃক্ততা ও সহযোগিতার ক্ষেত্র বিশ্লেষণ, প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতার আহরণ ও সন্নিবেশিত করণের উপর আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost