1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

আত্রাইয়ে ৩৫০পিচ এ্যাম্পুলসহ চিহ্নিত মাদক কারবারী গ্রেফতার

কাজী আনিছুর রহমান,রাণীনগর, নওগাঁ) প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৩২ বার পঠিত

আত্রাইয়ে ৩৫০পিচ এ্যাম্পুলসহ চিহ্নিত মাদক কারবারী গ্রেফতার ,নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক কারবারী যুবক কাউছার হোসেন (২২) কে আটক করেছে। এসময় কাউছারের নিকট থেকে নেশাজাতীয় ৩৫০পিচ এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করেছে পুলিশ। কাউছার উপজেলার ভরতেতুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল করিম জানান,ট্রেনযোগে মাদক নিয়ে আত্রাই আসছে কাউছার,এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে রেলওয়ে স্টেশনের উত্তরে গান্ধী চত্বর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কাউছার ট্রেন থেকে নেমে হেটে আসার সময় তাকে আটক করা হয়। আটককালে তার নিকট থেকে নেশাজাতীয় ৩৫০পিচ এ্যাম্পুল উদ্ধার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের এই কর্মকর্তা আরো জানান,গ্রেফতার কাউছার এলাকার আলোচিত এবং চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় আরো ৮টি মাদক মামলা রয়েছে এবং সে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একাধীকবার দন্ডিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost