1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

নওগাঁয় ঈদ উপলক্ষে জুলাই শহীদ পরিবারের মাঝে জামায়াতের নগদ অর্থ প্রদান

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪০ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার উদ্যোগে জেলার সকল জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপলক্ষে প্রত্যেককে নগদ ১০০০০ টাকা করে প্রদান করা হয়েছে ।

শনিবার ২৩ মে সকাল ১০ টায় নিজ দলীয় কার্যালয়ে সদর উপজেলা জামাতের আমীর এ্যাডভোকেট আঃ রহিম এর সভাপতিত্বে ‎ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের আমির খম আব্দুর রাকিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট আসম সায়েম, জেলা জামায়াতের নায়েবে আমির ও জামায়াত মনোনীত নওগাঁ পৌর মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন। এ সময় প্রধান অতিথি বলেন অন্যরা মুখে বললে ও প্রকৃতপক্ষে জামাতে ইসলাম সব সময় জুলাই শহীদদের পাশে দাঁড়িয়েছে। তার প্রমান এদেশের জনগণ ও শহীদ পরিবার নিজেরই। ভবিষ্যতেও আমরা তাদের পাশে থাকবো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
নওগাঁ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নাসির উদ্দীন, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম সহ জেলার সকল জুলাই শহীদ পরিবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost