1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

পাহাড় ও সমতলে নারী -শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দীঘিনালায় পিসিপি’র বিক্ষোভ

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩৪ বার পঠিত

ঢাকায় রামিশা হত্যাকান্ড,রাঙ্গামাটির বিলাইছড়িতে স ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও বান্দরবানের থানচিতে ৫ বছরের ত্রিপুরা শিশুকে ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়ি দীঘিনালায় বিক্ষোভ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ( পিসিপি)। দিঘীনালা উপজেলা শাখা।

সোমবার(২৫মে) দীঘিনালা উপজেলা পিসিপির আয়োজনে বাবুছড়া কলেজ এলাকায় এ বিক্ষোভ সমাবেশ করা হয়।”পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী- শিশু ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাড়াও”রাঙ্গামাটির বিলাইছড়িতে ৯ম শ্রেণীর পাহাড়ি শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা ও বান্দরবানের থানচিতে ৫ বছরের ত্রিপুরা শিশু ধর্ষণ ও ধর্ষকের বিচারের দাবীতে প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।

সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা উপজেলা কমিটির সদস্য রিকন চাকমার সঞ্চালনায় উপজেলা সভাপতি অর্জুন চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক শান্ত চাকমা,জেলা সাংগঠনিক সম্পাদক সুনীল চাকমা প্রমুখ। বক্তারা বিক্ষোভ সমাবেশ বলেন
অবিলম্বে বিলাইছড়ির ধর্ষণ চেষ্টাকারী চিহ্নিত আব্দুল গফুর শেখ ও বান্দরবানের থানচিতে ৫ বছরের শিশু ধর্ষক বিজয় বড়ুয়ার দৃষ্টান্তমুলক শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost