1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

নীলফামারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল

নাসির উদ্দিন শাহ মিলন, নীলফামারী :
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৭ বার পঠিত

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকালে সূর্যোদয়ের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া পবিত্র কোরআন খতম, বিশেষ মোনাজাত এবং দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হয়।
দোয়া মাহফিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান হক বাচ্চু এবং জেলা জজ কোর্টের সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট আবু মো. সোয়েম।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করেছেন। দেশের কৃষি, শিল্প ও উৎপাদনমুখী অর্থনীতির বিকাশে তাঁর অবদান আজও জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost