1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

নওগাঁয় পশুর চামড়া সংরক্ষণ ও শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে দিনব্যাপি নওগাঁ জেলায় কোরবানির পশুর চামড়া সুরক্ষা, যথাযথ পদ্ধতিতে লবণ প্রয়োগ এবং শহরের চামড়া পরিবহনের ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। জাতীয় সম্পদ পশুর চামড়ার গুণগত মান রক্ষা এবং দেশের চামড়া শিল্পের অর্থনৈতিক ক্ষতি রোধে জেলাজুড়ে বিশেষ তৎপরতা চালিয়েছেন বাহিনীর সদস্যরা।
জেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর চামড়া সংরক্ষণ ও সঠিক সময়ে লবণ প্রয়োগ নিশ্চিত করতে নওগাঁর ১১টি উপজেলায় সর্বমোট ১২৪টি ডিউটি স্টেশন স্থাপন করা হয়। এসব স্টেশনে মোট ৩৫৯ জন আনসার ও ভিডিপি সদস্য নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। জেলায় ধারনামতে এ বছর প্রায় ৩ লাখের অধিক গবাদিপশু কোরবানি করা হয়েছে। কোরবানি এই বিশাল চামড়া সংরক্ষনের অভাবে নষ্ট হয়ে যায় এতে করে সরকারের এই শিল্প থেকে কোটি কোটি টাকা লোকসান হয়।এই লোকসান ঠেকাতে কাজ করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
আনসারের দলনেতা মো: আরিফুল ইসলাম জানান জেলা কমান্ড্যান্ট মহোদয়ের দিক নির্দেশনায় আমরা জেলার প্রতিটি ইউনিয়নের কোরবানির পশুর চামড়া যাতে পচন ধরে নষ্ট না হয়, সেজন্য চামড়া ছাড়ানোর পর দ্রুততম সময়ে আড়তে পৌঁছানোর ক্ষেত্রে সাধারণ মানুষকে দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করা হয়। বিশেষ করে জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা যেখানে বিপুল পরিমাণ চামড়া দান হিসেবে সংগ্রহ করা হয়, সেখানে আনসার ও ভিডিপি সদস্যরা স্বশরীরে উপস্থিত থেকে দ্রুত ও যথাযথ পদ্ধতিতে লবণ প্রয়োগের কাজে সক্রিয়ভাবে সহযোগিতা করি। এছাড়া ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী সময়ে নওগাঁ শহরের প্রধান চামড়ার আড়তগুলোর সামনে চামড়াবাহী যানবাহনের ব্যাপক চাপ তৈরি হয়। চামড়ার আড়তগুলোর সামনে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা যানজটের সৃষ্টি না হয়, সেজন্য আমাদের আর একটা টিমের সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন।
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আমিনুল ইসলাম বলেন নওগাঁ জেলার ১১টি উপজেলাতেই কোরবানির পূর্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের মাধ্যমে আনসার-ভিডিপি সদস্যদের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। সেই প্রশিক্ষণের আলোকে সদস্যরা মাঠ পর্যায়ে সঠিক নিয়মে পশু জবাই ও নিখুঁতভাবে চামড়া ছাড়ানোর কাজে সরাসরি অংশ নেন এবং সাধারণ মানুষকেও কারিগরি সহায়তা প্রদান করেন। যাতে করে দেশের সম্পদ নষ্ট না হয়।
নওগাঁ জেলা কমান্ড্যান্ট মোঃ হুমায়ুন কবির জানান, “কোরবানির পশুর চামড়া আমাদের দেশের একটি অন্যতম মূল্যবান জাতীয় সম্পদ ও বৈদেশিক মুদ্রা অর্জনের বড় উৎস। এবার নওগাঁ জেলায় আমাদেও সদস্যরা প্রায় ৫০ হাজারেরও বেশি চামড়া সংরক্ষণে সহযোগিতা প্রদান করেছে। সঠিক রক্ষণাবেক্ষণ ও অবহেলার কারণে প্রতি বছর প্রচুর চামড়া নষ্ট হয়ে যায়। এবার আমরা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রশিক্ষণের আলোকে মাঠ পর্যায়ে দক্ষ সদস্য মোতায়েন করেছিলাম। শহরের আড়তগুলোর শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে মাদ্রাসা-এতিমখানায় লবণ দেওয়া এবং দ্রুত চামড়া আড়তে পৌঁছানো— সবক্ষেত্রেই আমাদের সদস্যরা আন্তরিকভাবে কাজ করেছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পুরো কার্যক্রমটি অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।”
সঠিক সময়ে চামড়ায় লবণ প্রয়োগ নিশ্চিত করায় এবার নওগাঁ অঞ্চলে চামড়ার গুণগত মান অক্ষুণ্ণ রয়েছে এবং মৌসুমী ব্যবসায়ী ও চামড়া সংশ্লিষ্টরা বড় ধরণের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন ।এ ছাড়া ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী সময়ে নওগাঁ শহরের প্রধান চামড়ার আড়তগুলোর সামনে চামড়াবাহী যানবাহনের ব্যাপক চাপ তৈরি হয়। চামড়ার আড়তগুলোর সামনে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা যানজটের সৃষ্টি না হয়, সেজন্য আনসার ও ভিডিপি সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন। তাদের দক্ষ ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারির কারণে চামড়াবাহী যানবাহনগুলো সহজেই আড়তে পৌঁছাতে পেরেছে। এই জনগুরুত্বপূর্ণ ও বিশেষ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, প্রশিক্ষক/প্রশিক্ষিকা এবং মাঠ পর্যায়ের আনসার-ভিডিপি সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সেই সাথে এই কাজে বিভিন্ন সেচ্ছাসেবক সংগঠনদের এগিয়ে আসার আহবান জানান জেলা কমান্ড্যান্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost