1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

টাঙ্গাইল মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাসানুজ্জামিল শাহিন

মো: সাজিদ পিয়াল, টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৩৬ বার পঠিত

টাঙ্গাইলের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হাসানুজ্জামিল শাহিন। তিনি টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও সুষ্ঠু শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠানকে যুগোপযোগী ও মানসম্মত শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে শিক্ষক,শিক্ষার্থী অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।এ সময় কলেজের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নবনিযুক্ত সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন তাঁর নেতৃত্বে কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রতিষ্ঠানটি সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে।নবনিযুক্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে কলেজের উন্নয়ন শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost