
সাহেব আলী নওগাঁ :
একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্নার বাধন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, নওগাঁর বদলগাছীতে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ইউনিয়ন বিএনপির আয়োজনে
মির্জাপুর হাইস্কুল মাঠে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ -৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। এসময় তিনি
রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক। তার আদর্শকে ধারণ করে জনকল্যাণমূলক কাজের মাধ্যমেই তাকে স্মরণ করা সবচেয়ে সার্থক উপায়। বৃক্ষরোপণ ও খাল খননের মতো পরিবেশবান্ধব কর্মসূচি এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের সরাসরি উপকারে আসবে।
আয়োজকরা জানান দিনব্যাপী এই আয়োজনে মির্জাপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গণে শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়া স্কুল মাঠ ও আশেপাশের এলাকায় বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
Leave a Reply