1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৫২ বার পঠিত

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে কামরুল ইসলাম প্রামানিক (৪৫) নামে একজন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে| সোমবার দুপুরে উপজেলার বনমালিকুড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়| গ্রেফতার কামরুল ইসলাম উপজেলা সরিয়া গ্রামের মৃত মকবুল প্রামানিকের ছেলে|
থানাপুলিশ জানায়,সাজাপ্রাপ্ত আসামী এলাকায় ঘোরা ফেরা করছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আসাদুল ইসলাম আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার দুপুরে অভিযান চালিয়ে বনমালিকুড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে| গ্রেফতার কামরুল ইসলামের বিরুদ্ধে একটি চেক জালিয়াতি মামলায় নাটোর আদালত তাকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একই সাথে ৯লাখ টাকা অর্থ দন্ড প্রদান করেন| রায় ঘোষনার পর থেকে সে পলাতক ছিল|
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,গ্রেফতার কামরুলের বিরুদ্ধে নাটোর আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা ছিল| তাকে সোমবার বিকেলেই আদালতে প্রেরণ করা হয়েছে|

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost