1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবি; র‌্যাবের অভিযানে প্রধান আসামি গ্রেফতার

নাসির উদ্দিন শাহ মিলন,নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২১ বার পঠিত

দিনাজপুরে এক শিক্ষার্থীকে অপহরণ করে মারধর ও মুক্তিপণ দাবির ঘটনায় প্রধান আসামি লোকমান হোসেন লিখন (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।
র‌্যাব সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মো. সাদমান মাহমুদ মাহী (২১) গত ১৯ জানুয়ারি তার ছাত্রাবাস থেকে একটি ল্যাপটপ হারান। পরে ৩০ জানুয়ারি বিকেলে দিনাজপুর শহরের বালুবাড়ী খোকন মৌলভীর মোড়ে অবস্থানকালে লোকমান হোসেন লিখন ও তার এক সহযোগী হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করে দেওয়ার কথা বলে তার কাছে ১ হাজার ৫০০ টাকা দাবি করে।
অভিযোগে বলা হয়, টাকা দিতে দেরি হওয়ায় তারা জোরপূর্বক মাহিকে মোটরসাইকেলে তুলে শহরের লালবাগ এলাকায় নিয়ে যায়। সেখানে আরও ১০ থেকে ১২ জন সহযোগীর সহায়তায় তাকে আটকে রেখে মারধর করা হয়। এ সময় গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে তার কাছে থাকা ১ হাজার ২২০ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
একপর্যায়ে ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার মা, বাবা ও খালুর কাছে ফোন করে মুক্তিপণের টাকা দাবি করা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হলে তিনি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।
এ ঘটনায় ভুক্তভোগীর মা মোছা. শিরীনাজ বেগম ১ ফেব্রুয়ারি দিনাজপুর কোতোয়ালি থানায় অপহরণ, মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগে একটি মামলা দায়ের করেন।
মামলার পর থেকে র‌্যাব-১৩ এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্প গোয়েন্দা নজরদারি শুরু করে। এর ধারাবাহিকতায় বুধবার (১০ জুন) রাত সাড়ে ১১টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার বাসইর ইউনিয়নের পিপল্যা গ্রামে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি লোকমান হোসেন লিখনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি পিপল্যা গ্রামের মকবুল হোসেনের ছেলে।
র‌্যাব জানায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপহরণ, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost