1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

বুদ্ধি-প্রতিবন্ধী ফুফুকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেফতার

নাসির উদ্দিন শাহ মিলন,নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৪৪ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বুদ্ধি-প্রতিবন্ধী ফুফুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. আতিকুর রহমান ওরফে আতাব (৫০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।
র‌্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী একজন বুদ্ধি-প্রতিবন্ধী নারী এবং গ্রেফতারকৃত আতিকুর রহমান তার ভাতিজা। তারা একই বাড়িতে বসবাস করতেন। গত ১৬ মে বিকেলে ভুক্তভোগী বাড়ির টিউবওয়েলে গোসল করতে গেলে অভিযুক্ত তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় বাদীর শিশুকন্যা ঘটনাটি দেখে চিৎকার করলে অভিযুক্ত তাকে ভয়ভীতি প্রদর্শন করে। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটকে রাখলেও তার স্বজনরা এসে হামলা, ভাঙচুর ও মারধর চালিয়ে তাকে পালিয়ে যেতে সহায়তা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগীর ভাই বাদী হয়ে ১৭ মে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটি থানায় নথিভুক্ত হওয়ার পর থেকেই র‌্যাব আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে।
এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে সিপিসি-৩, র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোবিন্দগঞ্জ উপজেলার মিরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আতিকুর রহমানকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ধর্ষণসহ সকল ধরনের গুরুতর অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost