1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

স্টার্টআপ, সাইন্স প্রোজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেচিং প্রোগ্রামে ১ম হয়েছে চিলমারী সিনিয়র আলিম মাদরাসা

আলমগীর হোসাইন
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৩৭ বার পঠিত

“মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এসইডিপি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর আয়োজনে এবং চিলমারী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, সাইন্স প্রোজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেচিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠান স্টল পরিদর্শন ও বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা সহকারী ও চিলমারী উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাই, থানাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর ই আলম বাদশাসহ আরো অনেকে।
অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক পর্যায়ের থানা হাট এ, ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, রাজারভিটা ইসলামীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা, শরিফের হাট এম,ইউ উচ্চ বিদ্যালয়, পাত্রখাতা রিয়াজুল জান্নাহ দাখিল মাদ্রাসা, চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসা, বাজরা তবকপুর উচ্চ বিদ্যালয়, চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয় ও থানা হাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ মোট  ৯টি প্রতিষ্ঠান অংশ করে, এর মধ্যে চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসা প্রথম, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও শরীফের হাট এম,ইউ উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost